August 15, 2026, 10:45 am
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রাজারহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা: শাহাদাত হোসেন লাল অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও চেকবই জব্দ মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের শরীয়তপুরে জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে শিক্ষার্থীদের ‘বেসিক কম্পিউটার’ প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহীর বি.সি.এস.আই.আর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের জন্য ১৫ দিনব্যাপী বিশেষ ‘বেসিক কম্পিউটার’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বিসিএস আইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এমপি বাদশা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান যখন বন্ধ ছিল, তখন দেশব্যাপী ডিজিটাল শিক্ষাব্যবস্থার প্রয়োগ ও প্রয়োজনীয়তা আমরা বিশেষভাবে উপলব্ধি করতে পেরেছি। আমরা বুঝেছি, জরুরি পরিস্থিতির জন্য আমাদের শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তর দরকার। কারণ, এটাই ভবিষ্যৎ।

বিসি.এস.আই.আর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফজলে হোসেন বাদশা বলেন,রাজশাহীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা প্রদানের অবকাঠামো তৈরিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এ বিষ য়ে অনেক কাজ করা গেছে। এটি সম্পূর্ণরূপে কর তে পারলে শিক্ষক,শিক্ষার্থী উভয়ের জন্যই উপকারী হবে। তবে খেয়াল রাখতে হবে,ডিজিটাল অবকাঠা মোর সুযোগ–সুবিধা থেকে কোন শিক্ষার্থী যেন বঞ্চি ত না হয়।

বিসি.এস.আই.আর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্র ধান শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে এসময় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বদরুল,ডা. আরাফা তুন্নেছাসহ স্কুলের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST