September 10, 2026, 2:31 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

Reporter Name

প্রথম বাংলা – নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেছেন, ‘এটা নির্বাচনের বছর ডলারেরও সংকট চলছে আমদানি কমে গেছে; ব্যবসার গতি কমে গেছে। ফলে এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় করা অনেক বড় চ্যালেঞ্জ।’মঙ্গলবার (৩১ অক্টোবর) এনবি আর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান।

চলতি অর্থবছরের ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস এ সময়ের মধ্যে সবাইকে কর আয়কর রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে করদাতা করসেবা মাস পালন করবে এনবিআর। ওই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজস্ব আয়ের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আগের কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আয়কর মেলা হবে না। তবে নভেম্বর মাসজুড়ে দেশের প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হবে। করদাতারা নিজেদের কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া ই–পেমেন্টের মাধ্যমে করদাতারা আয়কর পরিশোধ করতে পারবেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়,আগামী ৩০ নভেম্বর আয়ক র দিবস পালন করবে এনবিআর। এবারের আয়করদিবসে র প্রতিপাদ্য—কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগান ঠিক করা হয়েছে এমন—আমরা বদলে যাব, আমরা বদলে দেব।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘২০২২–২৩ অর্থবছর পর্যন্ত টিআইএন–ধারীর সংখ্যা ছিল ৯০ লাখ ৩ হাজার ২০৬। গত সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩ লাখ ৪৬ হাজার ৮৫৯ জন।’

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘প্রয়োজনে অনেক ব্যক্তিকে টিআইএন সনদ নিতে হয়,কিন্তু তাঁদের সবার আ য়কর প্রযোজ্য নয়।এ কারণে টিআইএনের সংখ্যার সঙ্গে প্রকৃত করদাতার সংখ্যার তারতম্য হয়।তবে এনবিআর ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।’



Our Like Page
Developed by: BD IT HOST