July 22, 2026, 7:53 am
শিরোনামঃ
বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে”মোবাইল কোর্ট, অর্থ দন্ড: ময়মনসিংহে কিশোরীকে ব্ল্যাকমেইল করে দীর্ঘ নির্যাতন: ভিডিও ফাঁসের পর জুয়েল গ্রেপ্তার, পলাতক ২ মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রানীর মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা চার্লস

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃপ্রতিনিধিঃমায়ের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হলেন যুবরাজ চার্লস। শিগগিরই তিনি শোকহত নাগরিকদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন।এর আগে চার্লস ১৯৬৯ সালে ব্যাকিংহাম প্যালেসে মাথায় যুবরাজের মুকুট পরেন।

তার উপাধি ‘প্রিন্স অব ওয়েলস’ এখন যাবে তার বড়ে ছেলে প্রিন্স উলিয়ামের মাথায়।ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনকাল ছিল ৭০ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার বাকিংহাম প্রাসাদ থেকে তার মৃত্যুর খবর দেয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে বালমোরালে শান্তিতে মারা গেছেন ব্রিটিশ রানি।রানি এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।তবে এখনই সিংহাসনে বসা হচ্ছে না চার্লসের।

বেশকিছু পদক্ষেপ ও আনুষ্ঠানিকতার পর সিংহাসনে বসবেন চার্লস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন। এটাই ছিল নতুন রাজার রাজত্বের প্রথম সিদ্ধান্ত। তিনি তার চারটি নামের যেকোনো একটি থেকে বেছে নিতে পারতেন – চার্লস, ফিলিপ, আর্থার ও জর্জ।

নাম হিসেবে তিনি চার্লস বেছে নেন। এর মধ্য দিয়ে তিনি হবেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।
বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) রাতে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয় ব্রিটিশ রানীকে

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার সংবাদে তার সন্তান ও নাতি-নাতনিদের অনেকেই ইতোমধ্যে স্কটল্যান্ডে পৌঁছে গেছেন।

৯৬ বছর বয়স্ক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন গত ৭০ বছর ধরে। চলতি বছরেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST