August 21, 2026, 5:39 pm
শিরোনামঃ
উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার রয়টার্সের প্রতিবেদন; তারেক রহমানের ভারত সফর নিয়ে এখোনও সিদ্ধান্ত হয়নি পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ টাঙ্গাইল জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজ সুমাইয়া মমিন বেগমগঞ্জের আলাইয়াপুরে কনের বাড়ীতে গায়ে-হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ – ৫ সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক,বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বদলী জনিত বিদায় সংবর্ধনা রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর

Reporter Name

কাউছার চৌধুরী লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কলাকোপা গ্রামের আলা বকস চৌধুরী বাড়ি সংলগ্ন খালের ওপর ০৯/০২০/১৯৮৫ সালে নির্মিত এই ব্রিজটি।

পুরানো ব্রিজটি অল্প অল্প করে ভাঙতে ভাঙ্গতে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।

সরে জমিনে গিয়ে দেখা যায় ব্রিজের পাশের রেলিং গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে, মাঝখানে বরাবর সিসি ও রড ভেঙ্গে ব্যাপক ফাঁকা হয়ে আছে, যে কোন মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকা বাসির দাবি ব্রীজটি প্রায় কয়েক বছর পর্যন্ত এভাবেই অবহেলিত হয়ে পড়ে আছে যেন দেখার কেউই নাই, বর্তমানে ব্রিজটি মাঝ খানে ভেঙ্গে বিশাল সুরঙ্গ হয়ে গেছে,

এতে বন্ধ হয়ে যেতে পারে শত শত যানবাহন চলাচল।

ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থীসহ হাজারো যানবাহন ও মানুষ।

বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি ও কৃষি পণ্য পরিবহনসহ মাঝারি ও পণ্যবাহী যানবাহন চলাচল।

এতে চরম আতঙ্কে ও ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, রামগঞ্জ ও লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী এলাকার মানুষ দালাল বাজার ও রায়পুরে উপজেলার যাতায়াতের জন্য জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকে, দালাল বাজার ও রায়পুর যাতায়াতের জন্য বিভিন্ন সড়ক  অনুপযোগী থাকায়। চৌধুরী বাজার থেকে সরদার বাড়ি হয়ে রায়পুরে যাতায়াত করে বিভিন্ন উপজেলার জনগণ।

রামগঞ্জ লক্ষ্মীপুরের আশেপাশের স্থানীয় জনগণ চৌধুরী বাজার হয়ে রায়পুর যাতায়াতের জন্য এটি খুবই ব্যাস্ত তম সড়ক। হালকা একটি অটো রিক্সার ঝাঁকুনিতে ব্রিজের নিচে সিসি ঝরে ঝরে পড়ছে। যে কোন সময় পুরো ব্রিজ ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এমপি মহোদয় ও জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যাতায়াতের দুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজ পুনরায় নির্মাণ দাবি জানান এলাকাবাসী‌।



Our Like Page
Developed by: BD IT HOST