September 9, 2026, 7:02 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো

Reporter Name

এস এম পারভেজ স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাজী বাড়িতে সৌদি প্রবাসী নিবির গাজীর স্ত্রী মোছা. জোনাকি বেগম-এর ওপর মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোনাকি বেগম বর্তমানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে নিবির গাজীর বড় ভাই আকবর হোসেন গাজী, তার স্ত্রী রহিমা বেগম, বোন খাদিজা, ভগ্নিপতি শাহাবুদ্দিন রাড়ী, বোন শাহনাজ আক্তার, কাসেম সরদার, বাবা কালাম গাজী এবং চাচাতো বোন তাজু আক্তারসহ কয়েকজন সংঘবদ্ধভাবে জোনাকি বেগমের ওপর হামলা চালান। এ সময় বসতঘরে ভাঙচুর করা হয় এবং প্রায় আট আনি ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি কানের দুল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে জোনাকি বেগমকে মারধর করে ঘর থেকে বের করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে তার মা, বোন ও স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বাবা মুসলিম সরদার ও মা নাজমা বেগম দাবি করেন, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটেছে। অতীতেও ৫ থেকে ৬ বার মারধরের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তাদের ভাষ্য, প্রবাসে স্বামী থাকার সুযোগ নিয়ে জোনাকি বেগমকে নিয়মিত নির্যাতন করা হয় এবং বাড়িতে বসবাস করতে বাধা দেওয়া হয়। এমনকি তাদের উদ্যোগে আলাদা ঘর নির্মাণ করে দেওয়ার পরও সেখানে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

সৌদি প্রবাসী নিবির গাজী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। তার অনুপস্থিতির সুযোগে স্ত্রী ও সন্তানদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন এবং নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভুক্ত ভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
উল্লেখ্য ,অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST