August 22, 2026, 4:59 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার উত্তরায় আলোচিত ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি উত্তরা বিভাগ পাপের মহা উৎসব চলছে বাংলাদেশ জুড়ে অংশ গ্রহণ এ এগিয়ে লালমনিরহাট আধুনিক লামার রূপকার আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী কাল। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

Reporter Name

প্রথম বাংলা : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তী প্রক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকা এবং সংসদে ক্ষমতাসীন জোটের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় জয়ের সমীকরণ অনেকটাই নিশ্চিত ছিল। তবুও প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্ধারিত তফসিল অনুযায়ী সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল পান ২৫৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ পান ৮৮ ভোট। সরকারি ও বিরোধী দলের মোট ৬ জন সংসদ সদস্য ভোটদানে অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য,১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনে র পর সে বছরই শেষবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল। পরবর্তী সময়ে সকল রাষ্ট্রপতি সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হলেও দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম আবার ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো বঙ্গভবন এলাকা উৎসবমুখর পরিবেশে সেজে ওঠে। সার্বিক নিরাপত্তার স্বার্থে বঙ্গভবন ও আশপাশের এলাকায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মেট্রোপ লিটন পুলিশ (ডিএমপি), র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
ছবি : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST