November 22, 2026, 8:35 am
শিরোনামঃ
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি”র অভিযানে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ২ জন গ্রেফতার ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু। গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ ১ নারী গ্রেফতার

Reporter Name

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের রৌমারীতে ২৩ বোতল ভারতীয় নাম্বার ১ লাক্সারি প্রিমিয়াম হুইসকি মদ ও ১০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ওই নারী নওদাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বিপুল মিয়ার স্ত্রী মোছাঃ শাপলা খাতুন (২১)।

রৌমারী থানার উপ-পুলিশ পরির্দশক এনামুল হক জানায়, নওদাপাড়া গ্রামের বিপুল মিয়া (২৬) ও তার স্ত্রী দীর্ঘদিন থেকে একই গ্রামের শহিদ মিয়ার বাড়িতে থেকে মাদকের ব্যবসা করে আসছে। শহিদ মিয়া তার সর্ম্পকে নানা শশুর। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওদাপাড়া গ্রামের শহিদ মিয়া বাড়িতে বিপুল মিয়ার শয়ন কক্ষে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পরে বিপুল মিয়া। পরে তল্লাশি চালিয়ে তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ২৩ বোতল ভারতীয় নাম্বার ওয়ান লাক্সারি প্রিমিয়াম হুইসকি মদ ও ১০ বোতল ফেন্সিডিলসহ বিপুলের স্ত্রী শাপলা খাতুনকে আটক করে থানায় আনা হয়।

রৌমারী থানার অফিসার ইনর্চাজ রূপ কুমার সরকা র বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ২৩ বোতল ভারতীয় নাম্বার ওয়ান লাক্সারি প্রিমিয়াম হুইসকি মদ ও ১০ বোতল ফেন্সিডিলসহ শাপলা খাতুন (২১) কে গ্রেফতারকৃত মোছাঃ শাপলা খাতুন ও তার স্বামি বিপুল মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

আটককৃত আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। পালাতক বিপুলকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছ। তিনি আরও বলেন, রৌমারী থানা পুলিশ অপরাধ নির্মূলে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ী যেই হোক কেউ ছাড় পাবেনা।



Our Like Page
Developed by: BD IT HOST