August 29, 2026, 4:21 pm
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ০৬ (ছয়) টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

Reporter Name

প্রথম বাংলা : র‌্যাব-১৪, ময়মনসিংহ এর ‘’Lost and Found cell’’ কর্তৃক ০৬ (ছয়) টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ।

র‍্যাব-১৪, ময়মনসিংহ সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, ময়মনসিংহের ‘’Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার উত্তরা ১১ নং সেক্টর ও গুলিস্থান, গাজীপুর জেলার শ্রীপুর, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও হোসেনপুর এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ০৬ (ছয়) টি হারানো মোবাইল ফোন জিডি মূলে উদ্ধারপূর্বক ২৪ আগস্ট ২০২৫খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় সম্মানিত অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে র‌্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ কার্যক্রম অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST