July 27, 2026, 9:47 pm
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরে বল্লভের ভাঙ্গা ঘরের চালে শত ফুটো, দেখার কেউ নেই,

Reporter Name

নূর মোহাম্মদঃ ” আসমানীদের দেখতে যদি তোমরা কেউ চাও,রহিমুদ্দির ছোট্ট ঘরে রসুলপুরে যাও।”

পল্লী কবি জসিম উদ্দিনের এ যুগের আসমানী বল্লভের স্ত্রী গৌরী।

বল্লভ লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতী নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাপুর গ্রামের ডারি বাড়ির প্রাণ চন্দ্র দাশের ছেলে।

স্ত্রী গৌরী, ২ মেয়ে ১ ছেলে মা- বাবাসহ সাত সদস্যর পরিবারে বল্লভের মাছ ধরাই জীবীকার সম্বল। তাও অন্যর জালে কামলা খাটে বল্লভ।

বড় মেয়ে জয়শ্রী পড়ে সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে। ছোট মেয়ে তনুশ্রী রাণী দাশ পড়ে তৃতীয় শ্রেণীতে, আর একমাত্র ছেলে তন্ময় চন্দ্র দাশ পিতার ঘরের চালের শত ফুটোয় তন্ময় হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে চাঁদের আলো।

বহুদিন আগের টিনের ঘরটি এখন নড়বড়ে। চালের উপর রেক্সিনের আবরনে বৃষ্টির পানি থেকে বাঁচার চেষ্টা।
ছেলে মেয়ের পড়ালেখা, মা- বাবার ভরণ পোষণে হিমশিম খায় বল্লভ, নতুন ঘর করাতো তার জন্য স্বপ্ন।

সরকারি কেন সুযোগ সুবিধা পান কিনা, জানতে চাইলে বল্লভের স্ত্রী গৌরী জানান, আমরা সরকারি কোন সুযোগ সুবিধা পাই না। আমার স্বমীর মাছ ধরার আয়ে খেয়ে না খেয়ে আমাদের দিন কাটে।
স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন জানান,

বল্লভ অনেক কষ্টে সাত সদস্যর পরিবার নিয়ে দিন কাটায়। এখনো তাকে সহযোগিতা করার সুযোগ হয়নি। তাকে সহযোগিতা করা দরকার।



Our Like Page
Developed by: BD IT HOST