লক্ষ্মীপুরে রামগতি-কমল নগর অঞ্চলে ইটভাটা বন্ধ হয়ে গেলে কর্মহীন হয়ে পড়তে পারেন হাজার হাজার শ্রমিক। এসব ভাটায় কাজ করে বহু দরিদ্র পরিবার জীবিকা নির্বাহ করে। ইটভাটা বন্ধ হলে তাঁদের সংসার চালানো, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়বে-
দেশের অবকাঠামো উন্নয়নে ইটভাটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পরিবেশ ও আইন মেনে ইটভাটা পরিচালনার পাশা-পাশি শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। উন্নয়নের পাশাপাশি দরিদ্র মানুষের জীবিকা রক্ষাও নিশ্চিত করতে হবে।
পরিবেশ মন্ত্রণালয় সহ সকল দপ্তর এ যেন ইট ভাটার ব্যাবসা পরিচালনা করার জন্য কাগজ পত্রসহ যাবতীয় কার্যক্রম আরো সহজ করা হয় এমনটাই দাবি ব্রিকফিল্ডের মালিক ও শ্রমিকদের।