August 21, 2026, 5:10 pm
শিরোনামঃ
উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার রয়টার্সের প্রতিবেদন; তারেক রহমানের ভারত সফর নিয়ে এখোনও সিদ্ধান্ত হয়নি পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ টাঙ্গাইল জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজ সুমাইয়া মমিন বেগমগঞ্জের আলাইয়াপুরে কনের বাড়ীতে গায়ে-হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ – ৫ সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক,বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বদলী জনিত বিদায় সংবর্ধনা রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রা’গার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:….

চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অ’স্ত্রাগার পরিদর্শন করেন।

ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিটি প্যারেডের গুরুত্ব তুলে ধরেন। তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে ডিআইজি মহোদয় লক্ষ্মীপুর জেলা পুলিশের অ’স্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি অস্ত্র ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST