July 21, 2026, 8:52 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলনে মারামারি চেয়ার ছোঁড়াছুড়ি

Reporter Name

নূর মোহাম্মদ , লক্ষ্মীপুর : জেলার রামগতি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতা জাফর উল্যা রাছেলসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

দলীয় একাধিক সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পরে পদপত্যাশী নেতাদের সমর্থকরা স্লোগান দিয়ে সমর্থকরা দলবদ্ধভাবে অনুষ্ঠানস্থলে ঢুকে। দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী তাওহীদুল ইসলাম সুমনের।

সমর্থকরা উপজেলা পরিষদের সামনে থেকে দলবদ্ধ হয়ে কলেজ মাঠে প্রবেশ করে। তাদের গায়ে সুমনের ছবি দিয়ে চাপানো টি-শার্ট ও মাথায় ক্যাপ ছিল। তারা সামিয়ানার নিচে ঢুকেই বসা নিয়ে চেয়ার-ছোড়াছুড়ি ও ভাঙচুর শুরু করে। লাঠিসোটা হাতে তারা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। এ সময় তাদের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST