July 5, 2026, 3:46 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসা মি মানিক মিয়া ওরফে কালো মানিককে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বৃহস্প তিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্য মে কারাগারে পাঠানো হয়েছে।বুধবার (১৩ ডিসেম্বর) রাতে জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর এলাকা থেকে কালো মানিককে গ্রেপ্তার করা হয়।

জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানার হস্তান্তর করা হয়েছে।গ্রেপ্তার মানিক রামগঞ্জের উত্তর ফতেহ পুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালো মানিকের নির্দিষ্ট কোনো পেশা নেই। তিনি আন্তঃজেলা ডাকাতের সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলাসহ বিভিন্ন জেলায় একা ধিক অস্ত্র, দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে। ২০২২ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান তিনি।  

অস্ত্র মামলায় আদালত তার বিরুদ্ধে ১৪ বছর কারাদ ণ্ডের রায় দেন। রায়ের সময় পলাতক ছিল আসামি। র‍্যাব-১১ নোয়াখালীর অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে। পরে রামগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে মানিককে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন



Our Like Page
Developed by: BD IT HOST