July 27, 2026, 9:03 am
শিরোনামঃ
মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাজাহানপুরে হয়রানি থেকে বাঁচতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Reporter Name

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে হামলা, ভাংচুর ও অহেতুক হয়রানি থেকে বাঁচতে বকুল ইসলাম নামের এক ছ’ মিল ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। গত রবিবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় শাজাহানপুর প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী বকুল ইসলাম বলেন, তিনি ২০১৯ সালে জনৈক আফজাল হোসেন খাঁনের নিকট থেকে কবলা মূলে রহিমাবাদ মৌজায় ৩৩০৮, ৩৩০৯ ও ৩৩১০ দাগের ১৫ শতক জমি ক্রয় করেন।

জমি কেনার পর নামজারী করে নিয়মিত খাজনা দিয়ে আসছেন এবং ভোগদখল করছেন। ওই সম্পত্তিতে পূর্ব থেকেই ‘জাকের ছ মিল’ নামের একটি প্রতিষ্ঠান ছিল। যার শুরু থেকেই তিনি ছ মিল পরিচালনা করে আসছিলেন এবং জমি কেনার পরও ছ’ মিলটি সচল রেখেছেন। একপর্যায়ে গত পহেলা ফেব্রুয়ারি জমি দাতার স্ত্রী নারগিছ বেওয়া তার সহযোগি আব্দুল খালেক, জাকির হোসেন, রোজি আকতার, বাবু মিয়া গংদের নিয়ে তার ছ’ মিলে হামলা করে প্রধান দরজা ও প্রাচীর ভেঙ্গে ফেলে এবং দরজার একটি পাল্লা খুলে নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ হয়। সে সময় প্রতিপক্ষ দোষ স্বীকার করে ১ মাসের মধ্যে ভেঙ্গে ফেলা প্রাচীর ও দরজা মেরামত করে দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু আজও মেরামত করে দেয় নাই। এরপর গত ২৯ অক্টোবর নারগিছ বেওয়ার সহযোগি আব্দুল খালেক, বাদি হয়ে শাজাহানপুর থানায় বকুল ইসলাম সহ ৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেয় যে, আব্দুল খালেক তার ক্রয়কৃত সম্পত্তিতে বাড়ি নির্মাণ করতে আসলে তারা বাঁধা দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরবর্তীতে কাগজপত্রসহ থানায় ডাকা হবে বলে জানায় । অপরদিকে, গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল খালেক, জাকির হোসেন, রোজী বেগম, হায়দার আলী ও তাদের ভাড়াটিয়া লোকজন বকুল ইসলামের ছ’ মিলে ফের হামলা চালায় এবং টিনের বেড়া দিয়ে সম্পত্তি জবরদখলের চেষ্টা করে। বাঁধা দিতে গেলে লাঠিশোটা নিয়ে তারা ধাওয়া করে।

জীবন বাঁচাতে পুলিশের ৯৯৯-এ ফোন দেন বকুল ইসলাম। তাৎক্ষণিক ভাবে শাজাহানপুর থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। সেই সাথে উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখতে বলেন এবং জমি দাতার কাছ থেকে আব্দুল খালেক কে জমির দখল বুঝে নিতে পরামর্শ দেন।

এমতাবস্থায় আব্দুল খালেকের হামলা, হুমকি ধামকি ও হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী বকুল ইসলাম।



Our Like Page
Developed by: BD IT HOST