September 16, 2026, 9:58 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শান্তিনগরে পুলিশের গাড়ি ও মৌচাকে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় যুবদলের ২ নেতা গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা -;রাজধানীর শান্তিনগরে পুলিশের গাড়ি ও মৌচাক মোড়ে ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত যুবদলের ২ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মহিউদ্দিন হৃদয় ও মোঃ আল আমিন মাহিন। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১টি মোটরসাইকেল, ১টি হেলমেট, ৩ বোতল পেট্রোল, বাসে আগুন দেয়ার সময় গ্রেফতারকৃতদের ব্যবহৃত শার্ট ও ১টি পুরাতন প্যান্ট উদ্ধার করা হয়।

গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম ডিএমপি নিউ জকে জানান, গত ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসমাবেশে আসা দলটির অঙ্গ-সংগঠ নের নেতা-কর্মীরা হাতে লাঠিসোঠা, লোহার রড,ইটপাট কেল ও ককটেলসহ মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাজমনি ক্রসিং, অফিসার্স ক্লাব এবং সার্কিট হাউজ রোডে অবস্থান নেয়।

এরপর বিকাল ৪টায় রাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে শান্তিনগর মোড়ে এসে পুলিশের গাড়ি এবং মৌচাক মোড়ে ফ্লাইওভারের উপর বলাকা পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা সিনিয়র নেতাদের নির্দেশে নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যানবাহনের ক্ষতিসাধন, জনমনে আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে। তারা পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের আহত করে। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আজ রবিবার সকাল ৯:৩০টায় খিলগাঁও এলাকা থেকে রমনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ও রমনা থানা যুবদলের ১৯নং ওয়ার্ডের আহবায়ক আল আমিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতি রিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস বলেন, গ্রেফতার কৃতরা গত ২৮ অক্টোবর বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশে ও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে রাস্তায় চলাচলরত গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। তারা শান্তিনগরে পুলিশের গাড়ি এবং মৌচাক মোড়ে ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST