October 10, 2026, 4:03 pm
শিরোনামঃ
অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে ডঃ এম‌ এ মতিন স্মৃতি নৌকা প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার কলকাঠি নেড়েছেন ইউএনও,‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

শাহজাদপুরে বাংলা নববর্ষ ১৪৩২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ই এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। এসময় তিনি তার বক্তব্যে, শুভ নববর্ষকে সামনে রেখে পুরো শাহজাদপুর বাসীর জন্য এই আয়োজনকে আনন্দময়, নিরাপদ ও সফল করে তুলতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদাত হোসেন।

সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটিকে ঘিরে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা আরও উৎসাহিত হয়। নতুন বছরকে বরণ করে নিতে সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহাসিন নুরি খোকন এবং সাংস্কৃতিক কর্মী সওকত হোসেন।

সভায় শাহজাদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।সভা শেষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST