November 6, 2026, 4:59 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিবপুরের দুলালপুর ইউনিয়ন বিএনপির জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর বুধবার বিকেলে মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যাল য়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিব পুর উপজেলা বিএনপির সহসভাপতি ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

শিবপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ মতিন ফরায়েজি, আফসার উদ্দিন দেওয়ান, মঈনুল ইসলাম মিলন, মোঃ বাবুল মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন দুলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ মাহবুবুর রহমান মাসউদ।



Our Like Page
Developed by: BD IT HOST