July 6, 2026, 4:19 pm
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংসদ অধিবেশন ২৪তম অধিবেশন শুরু হচ্ছে

Reporter Name

প্রথম বাংলা – একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হচ্ছে বিকেল ৫টায়। রোববার (৩ সেপ্টেম্বর) অধি বেশন শুরুর আগে বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। কত কার্যদিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এ বৈঠকে থেকে।বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত থাকবেন।

গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

জানা গেছে, জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোক প্রস্তাবটি গৃহীত হবে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন দিনের কার্যসূচি স্থগিত রেখে মুলতবী করা হতে পারে।

এছাড়া এই অধিবেশনে ২২টি গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হবে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ উত্থাপিত হতে পারে বলে জানান আইন শাখার এক কর্মকর্তা। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রি সভা গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’র চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST