November 5, 2026, 11:44 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি – মির্জা ফখরুল

Reporter Name

প্রথম বাংলা – দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি ক্ষমতা দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ভুক্তভোগীদের হাতে অর্থ তুলে দেন তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম বলেন,যে সব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানেই ওই ক্ষমতা (সেনাবাহিনীকে ম্যাজি স্ট্রিসি ক্ষমতা) প্রয়োগ করা উচিত।

এসময় বিষয়টি পুনর্বিবেচনা করারও কথা বলেন তিনি’বিএনপি মহাসচিব বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাই।

অনুষ্ঠানে মির্জা ফখরুল তার দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ ১৫ লাখ টাকা তুলে দেন।
(ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST