July 7, 2026, 8:19 am
শিরোনামঃ
ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশ

Reporter Name

টিডিসি ডেস্ক:

সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান অনেক সাংবাদিক। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক। তাদের মধ্যে পাঁচ জনই বাংলাদেশি। নিহতের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে।

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) আজ বৃহস্পতিবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। প্রাণঘাতী হামলার পাশাপাশি সাংবাদিকদের নানাভাবে হয়রানি, শারীরিক আঘাত এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের অভাব দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। গাজার পরই আসে পাকিস্তানের নাম। সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন সেখানে। আর তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ, তার পরেই মেক্সিকো।

২০২৩ সালে একই প্রতিবেদনে (জানুয়ারি-ডিসেম্বর) উল্লিখিত নিহতের সংখ্যা ছিল ৪৫।



Our Like Page
Developed by: BD IT HOST