October 10, 2026, 4:03 pm
শিরোনামঃ
অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে ডঃ এম‌ এ মতিন স্মৃতি নৌকা প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার কলকাঠি নেড়েছেন ইউএনও,‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক স্ত্রীর আটটি মামলায় জর্জরিত স্বামী ও তার প‌রিবার

Reporter Name

নিজস্ব প্রতি‌বেদক:

সাবেক স্ত্রীর করা পরপর আটটি মামলায় জর্জরিত হয়ে পড়েছেন এক শিক্ষক। তার বিরুদ্ধে করা এসব মামলা মিথ্যা দাবি করেছেন। এছাড়াও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মামলা দেওয়ার প্রতিবাদে নগরীর গৌরহাঙ্গা এলাকায় এক সংবাদ সম্মেলন করেন মজনু আহমেদ সাগর। তার সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলা এই মামলাগুলো করেছেন।

শুধু স্ত্রী নয় তার সাবেক শ্বশুর বজলুর রহমান এই মামলায় জড়িত বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে ও তার পরিবারকে হয়রানি করে আসছেন।া এবং র‌্যাবের সোর্সের মাধ্যম দিয়ে মাদক ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ করেন তিনি। এছাড়াও নারী নির্যাতন, যৌতুক, টাকা আত্মসাৎ, চেক ডিজওনারের পৃথক আটটি মামলা করেছেন তারা।

তিনি বলেন, এই মিথ্যা মামলাগুলোর কারণে তিনি ও তার পরিবার চরম অসহায় হয়ে পড়েছেন এতে তাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে মারাত্মক প্রভাব পড়ছে। এছাড়াও ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থও হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই হয়রানির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মাহবুবা খাতুন নীলার মামলায় ভুক্তভোগী রাজীব আলী রাতুল বলেন, তিনি যে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন মিথ্যা। আমিই উল্টো ওর কাছে টাকা পাবো। ব্যবসায়ীর অংশীদার হিসেবেও তিনি মিথ্যা কথা বলেছেন। কিন্তু তার এত আয়ের উৎস কোথায় তা জানা সকলের দরকার।

এবিষয়ে কথা বলার জন্য সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলার সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST