November 1, 2026, 4:48 pm
শিরোনামঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে বরণ করলেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসে বে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সবেক নির্বাচন কমিশনার মো. সাহাবুদ্দিন চুপপু। মনোনয়ন পাওয়ার পর দলের এই উপদেষ্টা পরিষদের সদস্য কে ফুল দিয়ে বরণ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে গণভবনে দলীয় মনোনয়ন প্রদানের পর সম্ভাব্য রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দু ল কাদের,দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান,জাহাঙ্গীর কবির নানক,যুগ্ম সাধারণ সম্পাদ ক ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্ব আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় দলের রাষ্ট্রপতি প্রার্থী সাহাবুদ্দিন চুপপু উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সাহাবুদ্দিন চুপপু বলেন, ‘সবকিছু আল্লাহর ইচ্ছা। এখন কোনো প্রতিক্রিয়া নেই। সব সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’



Our Like Page
Developed by: BD IT HOST