July 22, 2026, 1:53 pm
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

**সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**

Reporter Name

প্রথম বাংলা- অদ্য ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকালে সিআইডি সদর দপ্তর, ঢাকায় দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা (এপ্রিল–জুন ২০২৬)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন সিআইডি প্রধান জনাব আলি আকবর খান। এ সময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ সভায় গত তিন মাসে সংঘটিত অপরাধ, তদন্ত কার্যক্রমের অগ্রগতি, অর্জিত সাফল্য এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তদন্ত কার্যক্রমে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে সেগুলোর কার্যকর ও সময়োপযোগী সমাধান নির্ধারণে গুরুত্বারোপ করা হবে।

সভার প্রথম দিনে সিআইডির সেন্ট্রাল ক্রাইম ইউনিট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা মেট্রো, রংপুর ও রাজশাহী বিভাগ, এলআইসি (LIC), ফরেনসিক এবং ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিট বিগত তিন মাসের কার্যক্রম, উল্লেখযোগ্য সাফল্য, বিদ্যমান সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করে। ঢাকার বাইরের ইউনিটসমূহ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হয়ে তাদের উপস্থাপনা প্রদান করে।



Our Like Page
Developed by: BD IT HOST