September 21, 2026, 3:07 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে: আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যাঁর বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাঁকে সে মামলাতেই গ্রেপ্তার দেখানো হচ্ছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করছি।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়শ বছরের একটি পুরোনো বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা গর্বের সঙ্গে সাহসিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করে এ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আসছি সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনেও আমরাআমাদে র দায়িত্ব থেকে পিছপা হব না। যেকোনো উসকানির মুখে আমরা আমাদের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করব। আমাদের যে প্রশিক্ষণ ও সামর্থ্য আছে, তাতে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যের মনোবল অটুট এবং চাঙা আছে।’

আইজিপি বলেন, ‘আমরা যখন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হই,আমাদের কেউ আক্রান্ত হন,তাঁদের সর্বো চ্চ সেবা নিশ্চিত করে থাকি। আমাদের যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং আমাদের মনোবলও অটুট আছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যে ধরনের পরিবেশ রাখা প্রয়োজন,তা যখন আমরা নিশ্চি ত করেছিলাম, তখন অতর্কিতভাবে মানুষের জানমাল ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হয়। আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম সে সময় আম রা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু কেউ দায়িত্ব নেননি।



Our Like Page
Developed by: BD IT HOST