July 9, 2026, 8:38 pm
শিরোনামঃ
বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর ও বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা জমজমাট সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযানে পরিত্যক্ত বাস অপসারণ, সরানো হলো আরও ৪২টি পার্কিং করা বাস কৃষির বিভাগের ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন; এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে,মিলেমিশে কাজ করবো একসাথে”

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান সাহেবের সভাপতিত্বে অফিসার ইনচার্জের কার্যালয়ে থানার অন্যান্য অফিসার,গোপালগঞ্জ পৌরসভার সম্মানিত সকল ওয়ার্ড কাউন্সিলদের ও সংর ক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলদের উপস্থিতে একটি মতবিনি ময় সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রথমে অফিসার ইনচার্জ সাহেব উক্ত সভায় উপস্থি ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর উপস্থিত সকলে নিজেদের পরিচয় প্রদান করেন। তারপর গোপালগঞ্জ সদর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রত্যেকে নিজেদের মতামত ব্যক্ত করেন।

ওসি সাহেব সকলকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলেন। তিনি মাদকের বিষয়ে “জিরো টলারেন্স নীতি -এর বিষয়ে জোর বক্তব্য প্রদান করেন এছাড়াও এলাকায় যাতে চুরি, ছিনতাই না হয় সে লক্ষ্যে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করেন। পৌর এলাকার বিভিন্ন ল্যাম্প পোস্টে পর্যাপ্ত লাইট লাগানোর জন্য এবং বিভিন্ন মার্কেটে নৈশ্য প্রহরার ব্যবস্থা করার জন্য ওয়ার্ড কাউন্সিলদের অনু রোধ করেন। অফিসার ইনচার্জ সাহেব সদর থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল পৌর কাউন্সিল এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ওয়ার্ড কাউন্সিলগণ বলেন যে, গোপালগঞ্জ সদর থানার ইতিহাসে এই ধরণের মতবিনিময় সভা এই প্রথম আয়োজ ন করা হলো। এরপর সকল ওয়ার্ড কাউন্সিলগণ এধরনের একটি সভা আয়োজন করার জন্য ওসি সাহেবকে ধন্যবাদ প্রদান করেন। অফিসার ইনচার্জ সাহেব উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ দিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST