September 9, 2026, 4:09 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে ছোট ভাইয়ের নেতৃত্বে বড় ভাইয়ের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুরের হাইমচরে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম মৃধা (৬৫) উপর বর্বরোচিত সন্ত্রা সী হামলা চালায় তার ছোট ভাই নুরুজ্জামান মৃধা, ছেলে আরিফ সহ প্রায় ৫-৬ জন মিলে এই সন্ত্রাসী হামলা চালায়।১০ জানুয়ারি মঙ্গলবার বিকালে হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছোটলক্ষীপুর ঢেলের বাজার সংলগ্ন মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম মৃধা কে দেশীয় অস্ত্রশস্ত্র দারা আঘাত করলে গুরুতর আঘাতের কারণে জ্ঞান হারিয়ে পড়ে যায়।প্রতিবেশীদের সাহায্যে নুরুল ইসলামকে হাইম চর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহত নুরুল ইসলাম মৃধা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক জানান,আহত নুরুল ইসলাম মৃধার মাথায় গুরুতর আঘাত ও ক্ষত রয়েছে,এলো পাথাড়ি মারধর এর কারণে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম রয়েছে।এই হামলা চালায় স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মৃধা ও তার ছেলে আরিফ সহ ৫/৬ জন।এ ঘটনার বিষয় আহত নুরুল ইসলাম মৃধার ছেলে বিল্লাল হোসেন,ও আবুল হোসেন মৃধা জানান আমাদের বাড়ির সম্মুখে ছাগলের ঘাস খায়া ওনোর সময় নুরুজ্জামান মৃধা ছাগলকে মারধর করে।

আমার বাবা প্রতিবাদ করলে আমার বাবা নুরুল ইসলাম মৃধা উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বর্বরচিত সন্ত্রাসীর হামলা চালায় আমার চাচা নুরুজ্জামান মৃধা ও তার ছেলে আরিফ। আমরা হামলা কারীর বিরদ্ধে দ্রুত গ্রেফতার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।এ বিষয়ে হামলাকারী নুরুজ্জামান মৃধা ও তার ছেলে আরিফ সহ প্রায় পাঁচ ছয়জনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবারগন।



Our Like Page
Developed by: BD IT HOST