July 21, 2026, 4:31 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মুগদা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- ১। আঙ্গুরা বেগম (৪৬) ও ২। রহিমা বেগম (২৪) ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০: ১৫ ঘটিকায় মুগদা থানাধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল মুগদা থানাধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নারী মাদক কারবারি আঙ্গুরা বেগম ও রহিমা বেগমকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST