July 16, 2026, 8:02 am
শিরোনামঃ
কারাবন্দি গণতন্ত্র ও শেখ হাসিনার সেই ঐতিহাসিক চিঠি: ফিরে দেখা ১৬ জুলাই মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন মাসকান্দা গণসার মোড়ে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বন্যাকবলিত মানুষের জন্য নিয়মিত ভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহ্য, সংগ্রাম আর দায়বদ্ধতার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। এই শুভক্ষণে সংগঠনের পক্ষ থেকে দেশবাসী, সকল সদস্য, ১৪ দফার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সংগ্রামী সালাম, গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনার প্রিয় সংগঠন আজ ১৫ জুলাই ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ শুভ সময়ে তিনি সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের ‘পেশার প্রতি দায়িত্বশীল’ হওয়ার আহবান জানান।

তবে এ বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন আয়োজন থাকছেনা। দেশের চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দূর্যোগের কারণে এ আয়োজন বাতিল করা হয়েছে।

ঐতিহ্য-সংগ্রামের এই ক’টি বছর আপনাদের আন্তরিকতা, সাহসিকতায় বিএমএসএফ আজ তৃণমূলের সাংবাদিকদের কাছে এক আস্থার প্রতীক হয়ে আছে এবং থাকবে।

আমরা আশা এবং বিশ্বাস করতে চাই, আপনাদের চিন্তা -চেতনা, কর্ম-পরিকল্পনায় বিএমএসএফ আগামীতে আরও দায়িত্বশীল ভুমিকা পালনের মধ্য দিয়ে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন সফল করতে একধাঁপ এগিয়ে থাকবে ইনশাআল্লাহ।

ইতিমধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবির মূখ্য দাবি সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রক্রিয়া সমর্থন করে কাজ শুরু করতে যাচ্ছে। এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ অধিক গুরুত্বপূর্ণ দাবি গুলোও বাস্তবায়ন হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সূদুরপ্রসারী চিন্তা, গবেষণার সাথে থাকার জন্য সকলের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।



Our Like Page
Developed by: BD IT HOST