July 16, 2026, 4:17 am
শিরোনামঃ
মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন মাসকান্দা গণসার মোড়ে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বন্যাকবলিত মানুষের জন্য নিয়মিত ভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাসকান্দা গণসার মোড়ে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীর মাসকান্দা গণসার মোড়ে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫ জুলাই সন্ধ্যায় সিটি টার্ফ মাঠে আয়োজিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
মোঃ রিপন মিয়া, সহ-সভাপতি, ময়মনসিংহ মহানগর ছাত্রদল। তিনি খেলাটির গুরুত্ব তুলে ধরে তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ যুবদল কর্মী ইব্রাহিম খালিদ তানভীরসহ আরও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মীরা।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দল। তিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ ফারুক মিয়া, সদস্য সচিব, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। তিনি বলেন, খেলাধুলা একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম কমল।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতায় নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ফারুক ও কামরুল ইসলাম (কমল)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় ছাত্র ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।



Our Like Page
Developed by: BD IT HOST