July 8, 2026, 6:19 pm
শিরোনামঃ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫২ লাখ টাকার কোরবানি দিয়ে ভাইরাল এনবিআর কর্মকর্তার ছেলে

Reporter Name

প্রথম বাংলা – একটা ছাগলের দামই ১৫ লাখ টাকা” এবারে কোরবানি ঈদে ছাগলটি কোরবানি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে তিনি।

শুধু ১৫ লাখ টাকার ছাগলটিই নয়, ৩৭ লাখ টাকা খরচ করে ইফাত কিনেছেন আরও চারটি গরু। সব মিলিয়ে ৫২ লাখ টাকায় কোরবানি দিলেন তিনি।মতিউর রহমান নামে এই কর্মকর্তার ছেলের জন্য এমন কোরবানি দেওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, গেল বছরও কোরবানি দিয়েছিলেন ৬০ লাখ টাকার পশু। তবে সেবার বিষয়টি সামনে আসেনি।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের আলোচিত সাদিক এগ্রো থেকে ২৬ লাখ টাকায় ছাগল ও একটি গরু ক্রয় করেছেন ইফাত। বাকি তিনটি গরু তিনি কিনেছেন ২৬ লাখ টাকায়।

এতো টাকায় কোরবানি পশু কিনলেও এর আগে আলোচ নায় আসেননি তিনি। এবার সাদিক এগ্রোর ভাইরাল ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। তবে এতে বিপাকে পড়ে গেছেন তার বাবা মতিউর রহমান। তার আয়ের উৎস নিয়ে উঠে গেছে প্রশ্ন।

কোরবানির আগে সাদিক এগ্রো থেকে কেনার পর প্রথমে ছাগলটি ধানমন্ডির ৮ নাম্বার সড়কের ৪১/২ নম্বর বাসা ইমপেরিয়াল সুলতানা ভবনের নীচ তলায় রাখেন ইফাত। কিন্তু তার সাক্ষাৎকারের জন্য গণমাধ্যম এর পক্ষ থেকে যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি।

পাশাপাশি ইফাতের ফেইসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি। ইফাত সেইসঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

ইফাতের ধানমন্ডির বাসায় গেলে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা বলেন, ছাগলটি মোহম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চারটি গরুসহ কয়েকটি ছাগল সেখানে দেখতে পাওয়া গেছে। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলে চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা।

তবে ইফাতের বক্তব্য না পাওয়া গেলেও সাদিক এগ্রোর কর্ণধার মো. ইমরান তার কাছে ছাগল বিক্রির সত্যতা নিশ্চিত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST