July 6, 2026, 6:19 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫৪ ধারায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

Reporter Name

প্রথম বাংলা – সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।আজ শনিবার ঢাকার মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ডমঞ্জুর করেন। বিকেলে ইসমাইল হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন আদালত শুনানি শেষে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শামসুজ্জামান দিপু”

এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতি ক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয় এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জা তিক বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি কেন বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক। তাঁর বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না, তা জানার জন্য, তাঁর বিদেশ গমনের উদ্দেশ্য কী তাও জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন,সাবেকস্বৈরাচার সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

উল্লেখ্য, ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST