July 12, 2026, 3:22 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – ৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ বিকালে পিওএম পুলিশ লাইনস্, মিরপুর -১৪, কাবাডি গ্রাউন্ডে “আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে ঢাকা রেঞ্জ পুলিশ কাবাডি দলকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩০-২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিএমপি। খেলায় “বেস্ট প্লেয়ার এবং “ম্যান অফ দ্য টুর্নামেন্ট” হয়েছেন ডিএমপির শরীফ হোসেন। এছাড়াও বেস্ট রেইডার হয়েছেন ঢাকা রেঞ্জ কাবাডি দলের মিজানুর রহমান।

এই চ্যাম্পিয়নশিপে ডিএমপি, ঢাকা রেঞ্জ সহ ৪টি গ্রুপে মোট ১৫টি দল অংশগ্রহণ করেছে। খেলা সহ পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এটিএন নিউজ।

টুর্নামেন্ট শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার), কমিশনার ডিএমপি, ঢাকা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,

‘আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত চমৎকার ও তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ হয়েছে। উভয় দলই সমানে সমানে লড়াই করেছে। খেলা শেষ হওয়ার পূর্ব মুহূর্তেও বোঝা যায়নি কোন দল জয়লাভ করবে। ঢাকা রেঞ্জ পুলিশ কাবাডি দল চমৎকার একটি দল।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও ‘আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২’ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপি এম(বার) তার বক্তব্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়,

কর্মকর্তাসহ অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্যদের ধন্যবাদ জানান। এসময় টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এটিএন নিউজ চ্যানেলকে ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজের সম্মানিত রেক্টর অতিরিক্ত আইজিপি জনাব খন্দকার গোলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST