July 15, 2026, 3:52 am
শিরোনামঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আজ সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২১ তম মৃত্যু বার্ষিকী

Reporter Name

কক্সবাজার ব্যুরো

কক্সবাজারের জনপ্রিয় এক নেতা ছিলেন এড. মোহাম্মদ খালেকুজ্জামন। ২০২১ সালের ১ অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনে ৪দল সমর্থিত বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়াি
তিনি কক্সবাজার-রামুর দুইবারের নির্বাচিত এমপি ছিলেন। আজ ২৮ অক্টোবর তাঁর ২১ তম শাহাদাত বার্ষিকী।

২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস চত্তরে লাখো মানুষের এক নির্বাচনী জনসভায় তিনি ইন্তেকাল করেছিলেন।
তাঁর ইন্তেকালের ২১ বছর পরেও রামু-কক্সবাজারের মানুষ তাঁকে
স্মরণ করছেন। এভাবেই
জনগণের ভালবাসা সিক্ত
এড. খালেকুজ্জামান আজো বেচেঁ আছেন তাদের মাঝে।

২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচন পর্যন্ত বেঁচে থাকলে হয়ত ৩য় বারের মত কক্সবাজার সদর-রামুর এমপি হতেন তিনি। কিন্তু মহান আল্লাহর হুকুম ছিল অন্যরকম। নির্বাচনের আগেই তাঁকে ইহকাল ছেড়ে যেতে হয়। লাখ লাখ ভক্ত অনুরক্তদের কাঁদিয়ে তিনি চলে যান পরপারে।

ইন্তেকালের ২১ বছর পরে আজো রামু-কক্সবাজারের জনগণ শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছেন তাদের প্রিয় মানুষ মরহুম এড.
খালেকুজ্জামানকে। নানা আয়োজনের মাধ্যমে স্মরণ করা হচ্ছে তাঁকে।

রামু-কক্সবাজারের বিভিন্ন মসজিদে হচ্ছে তাঁর জন্য দোয়া মাহফিল। স্থানীয় সংবাদ পত্রগুলো প্রকাশ করছে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে বিদগ্ধ লেখকদের তথ্যসমৃদ্ধ লেখা। প্রকাশ করছে ক্রোড়পত্র।

খতমে কোরআন, এতিম খানায় ভাল খাবার সরবরাহ ও দোয়া মাহফিলে স্মরণ করা হচ্ছে প্রিয় নেতা খালেকুজ্জামানকে। #



Our Like Page
Developed by: BD IT HOST