November 24, 2026, 1:58 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে?

Reporter Name

স্টাফ রিপোর্টার:খাদ্য মন্ত্রণালয়ের অধিনে খাদ্য অধিদপ্তর বিগত সময় দুর্নীতি ও অনিয়মের কারনে খাদ্য অধিদপ্তর বিতর্কিত হয়েছে। খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শক ও সহকারী উপ খাদ্য পরিদর্শক দের বদলি, পোস্টিং এবং পদোন্নতিতে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য করে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ, কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্যর অভিযোগ উঠেছে বিগত সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত করে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

একটি সুত্রে জানা যায় খাদ্য বিভাগের বিভিন্ন জেলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ গড়ে তুলেন।

অনুসন্ধানে জানা যায় ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, মাদারগঞ্জ, বকশিগঞ্জ এবং সদর উপজেলার পিয়ারপুর এলএসডিতে পোস্টিং পেতে নাকি ৩০ থেকে ৪০ লক্ষ টাকা খরচ করতে হয়। এটা টাকার উৎস কোথায় এ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বদলি বাণিজ্যের এ টাকা যায় কার কার পকেটে’ অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তার পকেটে নাকি যায় দশ লক্ষ আরেক কর্মকর্তার পকেটে নাকি যায় প্রাচ লক্ষ টাকা। জানা যায় সম্প্রতি ইসলামপুর এলএসডিতে ৫ জন খাদ্য পরিদর্শক পোস্টিং চেয়ে পেয়েছেন বিতর্কিত এক খাদ্য পরিদর্শক। মেলান্দহ এলএসডিতে চার খাদ্য পরিদর্শক পোস্টিং চেয়ে নেত্রকোনা জেলার বাসিন্দাকে পোস্টিং দেওয়া হয়।

জানা যায় যে খাদ্য পরিদর্শক টাকা বেশি খরচ করেন সে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পায়। এলএসডিতে পোস্টিং নিয়ে জড়িয়ে পরেন নানা অনিয়ম ও দুর্নীতিতে। সংগ্রহ মৌসুমে নিম্ন মানের চাউল ক্রয়, গুদামে মজুদ থাকা ভালো মানের চাল বিক্রি করে নিম্ন মানের চাল মজুদ। বিভিন্ন কর্মসুচীর চাল ওজনে কম দেওয়া অভ্যন্তরীন চলাচল কর্মসুচীতে নানা অনিয়ম।

জামালপুর জেলার বিভিন্ন এলএসডিতে কাগজে কলমে যে মজুদ দেখানো হয় বাস্তবে মিল নেই। খাদ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত করলে বেড়িয়ে আসবে এ অনিয়ম। দুর্নীতি ও অনিয়মের কারনে অনেক খাদ্য পরিদর্শক বরখাস্ত হলেও খাদ্য বিভাগের দুর্নীতিবাজ সিন্ডিকেটের কারনে আবারো এলএসডিতে পোস্টিং পেয়ে যায়।

 

এ ব্যাপারে খাদ্য বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। দেশ ও জনস্বার্থে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST