September 27, 2026, 8:09 pm
শিরোনামঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমি জানি একটি জাতির কাছে স্বাধীনতা, একবারই আসে বার বার আসে না

Reporter Name

নিজস্ব প্রতিবেদক”

*আমি সেই বাঙালি*
লেখক: শেখ তিতুমীর আকাশ।
সময়: ১৬/১২/২০২৪ ইং

আমি সেই বাঙালি—
আমি জানি একটি জাতির কাছে স্বাধীনতা,
একবারই আসে বার বার আসে না—
আমাকে ভয় দেখাবা না আমি ভয় পাই না,
আমি জানি মানুষ একবারই মরে…
বার বার মরেনা কাজেই ভয় দেখাবা না ।।

আমি সেই বাঙালি—
আমি জানি অধিকার আদায় করে নিতে হয়,
কেউ ইচ্ছে করে অধিকার দেয় না—
আমি জানি ভাষা আন্দোলনের ইতিহাস,
আমি জানি দুই লাখ মা-বোনের সম্ভ্রমে…
ত্রিশ লাখ শহীদের রক্তে লিখা ৭১ এর ইতিহাস।।

আমি সেই বাঙালি—
আমি জানি জন্ম আমার বীরের দেশে,
বীরের রক্ত গায়ে প্রভাহিত—
আমার মনে পড়ে মৃত্যু পরওয়া না করে,
বুলেট,জলকামান উপেক্ষা করে ক্যামেরা হাতে…
মানব সেবায় উন্নিশ বছর নিয়োজিত আছি।।

আমি সেই বাঙালি—
আমি জানি চেতনায় গর্জে উঠি- আবার,
বাংলার রুপে মুগ্ধ হয়ে কাব্য কবিতায় করি প্রকাশ —
আমি জানি অন্যায়ের বিরোদ্ধে প্রতিবাদ করতে,
পাড়ি সত্যের পথে বজ্রকণ্ঠে রাজপথ কাপাতে…
নীতিতে অটল খেকে আপোষহীন কলম চালাতে।।

আমি সেই বাঙালি —
আমি জানি ক্ষুদিরাম, সূর্যসেন, রবিঠাকুর,
কবি নজরুল, তিতুমীর সহ শহীদ জিয়ার কৃতৃত্ব—
ভাষাশহীদ, ছাব্বিশে মার্চ কালরাত,একাত্তুর কী?
জাতীয় চার নেতা বুদ্ধিজীবির বাংলাদেশ,
আমি জানি বাংলার ইতিহাস, সংবিধান,পতাকা..
লাল-সবুজের প্রতীক-প্রেরণায় মজিবুর রহমান।।

আমি সেই বাঙালি—
আমি জানি কারা স্বৈরাচার,পাকবাহীনি হানাদার,
কারা যুদ্ধা অপরাধী, মৌলবাদী, জঙ্গীবাদ—
ধর্মের নামে করে ব্যবসা ওরাই তো রাজাকার…
জানি জানি ইতিহাস সাক্ষী, জেগে উঠে বারবার
রাষ্ট্র ব্যবস্থা করে ধংষ, ওরা আগুন সন্ত্রাসের রুপকার।।



Our Like Page
Developed by: BD IT HOST