উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি
Reporter Name
Update Time :
Monday, August 3, 2026
/
29 Time View
/
Share
প্রথম বাংলা : রাজধানীর উত্তরখানের এলাকায় এসটিএস এ দায়িত্ব পালনরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ২ আগস্ট রবিবার হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন।
তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।