August 3, 2026, 6:42 am
শিরোনামঃ
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name

প্রথম বাংলা : নেত্রকোনা জেলায় ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ আগস্ট রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নেত্রকোণায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরী উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। তিনি তাঁর বক্তব্যে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন যে, ন্যায়, সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানই একটি আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মূল ভিত্তি। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে সেবার মান আরও উন্নত করতে এবং কর্মক্ষেত্রে মানবিকতা, ন্যায়পরায়ণতা ও পেশাগত সততা বজায় রেখে জনগণকে আন্তরিক ও মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।

প্রশিক্ষণ কোর্সে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ময়মনসিংহ বিভাগ। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অতিথি বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা। তিনি প্রশিক্ষণার্থীদের শিষ্টাচার, সততা ও পেশাগত নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। সভাপতিত্ব করেন সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নেত্রকোণা।

প্রধান অতিথি জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভূমি প্রশাসনে দক্ষ, সেবামুখী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST