July 31, 2026, 5:46 pm
শিরোনামঃ
পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের

Reporter Name

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।

নরসিংদী জেলার শিবপুর উপজেলার ৩নং পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এবং নরসিংদী জেলা সচিব অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনের বিরুদ্ধে কুচক্রী মহল কর্তৃক অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে পুটিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনের পাশাপাশি দুলালপুর ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দায়িত্বশীল ও জনবান্ধব আচরণের কারণে তিনি স্থানীয় পর্যায়ে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

অভিযোগ উঠেছে, সম্প্রতি তিনি কোনো অন্যায় বা অনিয়মকে প্রশ্রয় না দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর ওপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে তাঁর সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আলতাফ হোসেন একজন সৎ ও আদর্শবান কর্মকর্তা। তিনি কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে উপস্থাপন করা উচিত। তথ্য যাচাই না করে ভিত্তিহীন তথ্য ও গুজবের মাধ্যমে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার সম্মানহানির চেষ্টা কোনোভাবেই কাম্য হতে পারে না।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে একজন নিষ্ঠাবান কর্মকর্তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবি জানান তাঁরা।



Our Like Page
Developed by: BD IT HOST