July 3, 2026, 11:06 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরায় বাসচাপায় পথচারী দুই নারী নিহত, চালক আটক

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরায় বাসচাপায় মিনারা আক্তা র (৫৫) ও মনি (৩৬) নামের দুই পথচারী নারী নিহত হয়ে ছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে আজ শনিবার১ জুলাই বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দের পাশাপাশি বাসের চালক শাহিনকে (৩৪) আটক করেছে পুলিশ। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মিনারা আক্তার মারা যান গুরু তর আহত অবস্থায় মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্ত ব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।নিহতদের মধ্যে মনি শেরপুরের বাগহাটা গ্রামের মৃত বাদশার স্ত্রী এবং মিনারা আক্তার রাজধানীর দক্ষিণখানের বিধুরবাড়ির মৃত আ. হাকিমের স্ত্রী।

জানা যায় ‘ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে থেকে ছেড়ে যাওয়া আব্দুল্লাহপুরগামী একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী মৃত্যুবরণ করেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান।’

এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি জব্দের পাশাপাশি বাসচালক শাহীনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে গণমাধ্যম কে জানায় বিমানবন্দর থানা পুলিশ।

প্রতীকী ছবি



Our Like Page
Developed by: BD IT HOST