July 21, 2026, 4:10 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এই.বাচ্চারা’তোদের (৫ আগস্ট) মেরে ফেলা উচিত ছিল ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা খালিদ বিন নূর

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা খন্দকার খালিদ বিন নূর। ক্ষমতার পালাবদলের পর পুলিশ সুপার (এসপি) হিসেবে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর যোগদান করেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নে।

দুদিন পরই অফিসে কর্মরত সুন্দরী কনস্টেবলকে নিজের ‘বডি গার্ড’ নিয়োগ করেন। এক দিন পর বডিগার্ডের দায়িত্ব পালন করতে অপারগতা জানান ওই নারী কনস্টেবল। এরপরই শুরু হয় নিপীড়ন।এলসি (লিটারেট কনস্টেবল) থেকে রেগুলার ফোর্স করে তাঁকে পাঠানো হয় টানা ডিউটিতে বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্ট্রোকের রোগী এবং প্যারালাইজড মায়ের দোহাই দিয়েও বদলির জন্য একটা মাস সময় মেলেনি ওই নারী পুলিশ সদস্যের।

শুধু এই নারী সহকর্মী নয়; এসপি খন্দকার খালিদ বিন নূর সিলেট রিজিয়নে যোগদানের পর থেকেই অফিসার-ফোর্স দের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ,গালাগালিসহ নানাভাবে হয় রানি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।ফোর্সদের‘চামে লি’র(ভাইরাল কথিত গার্মেন্টসকর্মী) ছেলে,গার্মেন্টসকর্মী, সিকিউরিটি গার্ড হিসেবে সম্বোধন করেন। কুকুরের সঙ্গে দাঁড় করিয়ে ছবি তোলেন।

তিনি অফিসার-ফোর্সদের বলেন, ‘এই …বাচ্চারা’, তোদের ৫ তারিখে (৫ আগস্ট) মেরে ফেলা উচিত ছিল।সেন্ট্রি পো স্টে যাঁরা ডিউটি করেন, তাঁদের বলেন, ‘তরা সিকিউরিটি গার্ড,বাইরের গেটে দাঁড়িয়ে থাকবি। গরু,ছাগল,হাঁস,মুরগি ,কুত্তা তাড়াবি;

এ ছাড়া তোদের কোনো কাজ নেই’ চাকরির ভয়ে তাঁর বিরুদ্ধে কেউই মুখ খোলার সাহস পান না।

ইউনিট প্রধানের অসদাচরণ সইতে না পেরে অনেকেই বদলি হয়ে যাচ্ছেন। সর্বশেষ এসপি খন্দকার খালিদের এসব অপকর্ম, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, গালাগালি সইতে না পেরে চাকরি ছাড়ার আবেদন করেছেন ইন্দ্রজিত নামের এক পুলিশ সদস্য।



Our Like Page
Developed by: BD IT HOST