November 25, 2026, 10:01 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এম.এইচ.ভি কার্যক্রম বন্ধের প্রতিবাদে শাহজাদপুরে মানববন্ধন

Reporter Name

মোঃ সবুজ হোসেন রাজা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ (এম.এইচ.ভি) সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ এম. এইচ,.ভি এ্যাসোসিয়েশন শাহজাদপুর শাখা।

শনিবার (২রা সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় পৌর শহরের শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে নারী পুরুষ সহ শতাধিক এম.এইচ.ভি কর্মীরা অংশগ্রহন করেন। এসময় মানববন্ধনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্বাস্থ্যখাতে উন্নয়ণমূলক বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ জেলহক হোসাইন, মোঃ রেদোয়ান আহম্মেদ রিয়াদ, মোছাঃ নাজমা খাতুন, মোঃ আসিফ মির্জা, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ রুবেল, মোছাঃ কোহিনুর, মোছাঃ সাবিনা ইয়াসমিন এবং মোছাঃ শাপলা খাতুন।বক্তারা সি.বি.এইচ.সি কর্তৃক এম.এইচ.ভি সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ প্রত্যাহার এবং বর্তমান পণ্যদ্রব্যের বাজার মূল্য বিবেচনায় বেতন ভাতা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

তারা আরো বলেন, করোনাকালীন সময়ে জনগণের স্বাস্থ্যসেবায় এম.এইচ.ভি কর্মীরা অসামান্য দায়িত্ব পালন করেছেন এবং এখনো তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। এমনকি কমিউনিটি ক্নিনিকের আজকে যে সফলতা সেখানে তাদের যথেষ্ঠ অবদান রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST