November 25, 2026, 5:24 pm
শিরোনামঃ
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিলমারীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধিঃমোঃশাহজাহান খন্দকার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার নেতৃত্ব বৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গল বার সকাল ৯টায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা ’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা নের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা।

সংগঠনের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা বলেন,১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেস কোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছেন সেটি বাঙালি জাতির শ্রেষ্ঠ সম্পদ,এ ভাষণ মানুষকে এখনও উজ্জীবিত করে। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বাঙালিকে উদ্বীপ্ত করেছেন!মানুষের অধিকারের কথা বলেছেন বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির নেতা নন! তিনি বিশ্বে র শোষিত মানুষের নেতা। তিনি বলেছিলেন বিশ্ব আ জ দুইভাগে বিভক্ত একদিকে শোষক আরেক দিকে শোষিত। আমি শোষিতের পক্ষে। তিনি নতুন প্রজন্মে র কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্য য় ব্যক্ত করেন। স্বাধীনতার পরাজিত শত্রু,৭৫ ও ২১ আগস্টের খুনীচক্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ নেতা বাচ্চু,মাইদুল প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST