প্রথম বাংলা : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম (৫০) ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার মণ্ডলের ছেলে। তিনি রাধাকানাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মাহবুবুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।