September 12, 2026, 7:49 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের চিলমারী নদী বন্দর পরিদর্শনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার চিলমারী-রৌমারী ফেরি চলাচলের উদ্দেশ্যে নদী বন্দর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা (জি)এন ইউপি,এনডিপি,এএফডব্লিউসি,পিএসসি,বিএন। শুক্রবার দুপুরে তিনি চিলমারী নদী বন্দরে উপস্থিত হয়ে বন্দর এলাকার চলমান প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি নদী পথে ফকিরেরহাট ঘাট-রৌমারী নৌ পথ পরিদর্শন ও রৌমারীর প্রস্তাবিত ঘাট পরিদর্শন করেন। এসব এলাকা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪আসনের সাংসদ মো.জাকির হোসেন এমপি,বিআ্ইডব্লিউটিসি’র চেয়ারম্যান এসএম ফেরদৌস আলম,বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী মো.শফিউল্লাহ,পোর্ট অফিসার মো.আসা দুজ্জাজামান,চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনু জ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল-বি)মহিবুল ইসলাম প্রমুখ।

পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান,চিলমারী বন্দরের কার্যক্রম এ বছরেই শুরু হবে এবং চিলমারী-রৌমারী ঘাটে ফেরি চলাচল এ মাসেই উদ্বোধন করা হবে।

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান এসএম ফেরদৌস আলম বলেন, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিছিনś কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে চিলমারী এবং জেলা শহরের সঙ্গে যুক্ত করতে চিলমারী-রৌমারী নৌপথে চালু হচ্ছে ফেরি। সব পরিস্থিতি ঠিক থাকলে এই বর্ষা মৌসুম থেকে ফেরি সেবা চালু করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST