April 19, 2026, 10:27 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে পাসপোর্ট অফিসের দালাল সিন্ডিকেটের ২ জনকে সাজা প্রদান

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামন থেকে অদ্য ২১ মে ২০২৩ তারিখ দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দালাল সিন্ডিকেটের ০২ জন সদস্য কুড়িগ্রাম সদরের হীঙ্গনরায় এলাকার মোঃ শাওন মিয়া (৩৫) ও মোঃ সৌরভ আহমেদ সাগর (২৮) দ্বয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।

কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশের কাছে গোপন তথ্য ছিলো যে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কতিপয় দালাল সিন্ডিকেট পাসপোর্ট অফিসের কর্মকর্তার নাম ব্যবহার করে পাসপোর্ট অফিসের স্বাভাবিক কার্যক্রমেকে বাধাগ্রস্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।

সরকারের সেবামূলক বিভিন্ন দপ্তরের নাম ব্যাবহার করে যেসমস্ত দালাল বা টাউট দূর্নীতি করার চেষ্টা করবে আমরা তাদের প্রত্যেককেই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। জেলা প্রশাসন ও জেলা পুলিশ কুড়িগ্রামে সদাশয় সরকারের গৃহীত নাগরিক সেবাসমূহ দারগোড়ায় পৌছে দিতে তাদের প্রাণপন প্রচেষ্টা অব্যাহত রেখেছে।



Our Like Page
Developed by: BD IT HOST