September 1, 2026, 3:59 am
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসে অভাবনীয় সাফল্য অর্জন শেষে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। গেমসে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করা এ বীরকন্যাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়।

নারী কাবাডি দলটি বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোঃ আলী হোসেন ফকির খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আমাদের মেয়েরা বিদেশের মাটিতে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের। এ ব্রোঞ্জ পদক কেবল একটি পদক নয়, এটি কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি মমত্ববোধের প্রতিফলন। আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব।’

চীন থেকে দলের সঙ্গে ফিরেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। বিমানবন্দরে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন ও এম এ কুদ্দুস খান এবং কাবাডি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

এশিয়ান বিচ গেমসের এবারের আসরে বাংলাদেশ নারী কাবাডি দল শুরু থেকেই আক্রমণাত্মক এবং কৌশলী খেলা উপহার দিয়েছে। সাফল্যের আনন্দ নিয়ে দেশে ফেরা নারী দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, এ পদক তাদের আগামী দিনের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও ভালো কিছুর লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST