August 8, 2026, 8:17 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৩ পালিত

Reporter Name

মোঃ শাহাদাত হোসেন লাল,উপজেলা প্রতিনিধি,কুড়িগ্রাম,”স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
জাতীয় যুব দিবস- ২০২৩ পালিত হয়েছে।আজ পহেলা নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় যুব দিবসের ব্যানারে একটি র‌্যালী প্রদক্ষিন শেষে আলোচনা সভা,যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে জনাব কাবেরী রায়,উপজেলা নির্বাহী কর্মক র্তা,রাজারহাট, কুড়িগ্রাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব জাহিদ ইকবাল সোহরাওয়া র্দী বাপ্পী,চেয়ারম্যান,উপজেলা পরিষদ,রাজারহাট কুড়িগ্রাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ,আব্দুল্লাহিল জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম,রাজা রহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক,চাকির পশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম।মোঃ শফিকু ল ইসলাম,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, রাজারহাট কুড়িগ্রাম ও সাধারণ সম্পাদক আবু হানিফ।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজু র রহমান রাজু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-যুব উন্ন য়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল আনোয়ারী।প্রধান অতি থি তার বক্তব্যে আগামীতে স্মার্ট যুব গড়ে তুলতে ও বঙ্গব ন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

অন্যনোদের মধ্যে বক্তব্য রাখেন,
প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সিনিয়র সাংবাদিক কবি ও সাহিত্যিক সরকার অরুণ যদু,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় শ্রেষ্ঠ উদ্যোক্তা তৌহিদুর রহমান বেপারী ও শরিফা বেগম প্রমুখ। জাতীয় যুব দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে সম্মাননা স্মারক এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



Our Like Page
Developed by: BD IT HOST