June 13, 2026, 6:32 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়া উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে এডভোকে ট আব্দুল মতিনের মতবিনিময় সভা

Reporter Name

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুরস্থ নিজ বাস ভবন ‘আয়েশালয়’ এ দলীয় নেতাকর্মীদের সাথে এ্যাডভো কেট আবদুল মতিনের সাপ্তাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২জুন) সকালে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোফাজ্জল হোসেন ভূইয়া,

যুবলীগ নেতা তারিকুজ্জামান,উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, মেহেদী হাসান ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকার নিজ বাসভবন আয়েশলয়ে কেন্দুয়া উপজেলার সকল ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাপ্তাহিক মতবিনিময় সভায়

তিনি বলেন, আমি আপনাদের সকলের মতামত ও দোয়া নিয়েই মনোনয়ন প্রাপ্তির আশায় মাঠপর্যায়ে আমার কার্য ক্রম শুরু করতে চাই। এরপর পর্যায়ক্রমে সকল শ্রেনী পেশা মানুষের সঙ্গে মতবিনিময় সভা করব।তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন যাবত মনোনয়ন প্রত্যাশা করে আমার এলাকায় কাজ করে আসছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন। বলে আশা করছি,যদি আমি এমপি নির্বাচিত হই তাহলে আপনাদের সবাইকে সাথে নিয়ে এলাকার সুষম ও সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব। আর আমাকে মনোনয়ন না দিলেও আমি আপনাদের সাথে নিয়ে নৌকাকে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

এছাড়াও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST