August 31, 2026, 10:13 pm
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস টিম আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায় যে, উক্ত মামলার আসামিরা একটি টয়োটা মাইক্রোবাসযোগে সাভার থানাধীন আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজার এলাকায় যাওয়ার পথে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন গাড়িটিকে থামানোর সংকেত দেয়।

গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়ঃ

১। ৩টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র (আইডি কার্ড)২। ৫টি কালো রঙের র‌্যাব ভেস্ট (কটি)৩। ৫টি কালো রঙের র‌্যাব ক্যাপ৪। ১টি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-চ-৫১-৮৬৮০) এবং ৬টি নম্বর প্লেট৫। ১টি কালো রঙের ওয়াকিটকি সেট৬। ১টি কালো রঙের পিস্তলের কভার এবং ১টি খেলনা পিস্তল (গায়ে “MADE IN CHINA” লেখা)৭। ৩টি স্টিলের তৈরি হ্যান্ডকাফ

উদ্ধারকৃত আলামতসমূহ ১৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। এ সময় ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন :
। মোঃ আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮)২। মোঃ সুমন (৩৬)৩। মোঃ সারোয়ার হোসেন সাগর (৩৫)৪। মোঃ সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫)৫। মোঃ কাঞ্চন (৩৫)

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোডে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST