June 20, 2026, 6:43 pm
শিরোনামঃ
গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে কৃষকের ফসল ও সাধারন মানুষের যাতায়াতের রাস্তা নির্মাণ করে প্রশংসিত ইউপি চেয়ারম্যান ও সমাজ সেবক নজরুল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন

Reporter Name

(কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (বার্ড) কর্তৃক আয়োজিত গ্রাম সংগঠনকে ঐক্যবদ্ধ ও স্বাবলম্বী করে তোলার বিশেষ প্রকল্পের আওতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।আজ (২০ জুন) শনিবার বিকেলে উপজেলার রায়কোট ইউনিয়নের ছুপুয়া, নগরীপাড়া, মক্রবপুর, হেসাখালসহ কয়েকটি গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষকের মাঝে ৪ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিউজ২৪-এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এইচ এম মহিউদ্দিন বলেন, “দেশের ফসল উৎপাদনকারীরা সব সময় নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকেন। অথচ তাদের কঠোর পরিশ্রমের ফলেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং শরীরের ঘাম ঝরিয়ে দেশের জন্য খাদ্য উৎপাদন করেন। কিন্তু তাদের কষ্ট ও অবদানের তুলনায় সুযোগ-সুবিধা খুবই সীমিত।”

তিনি আরও বলেন, “একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ পরিশ্রম করেন, অন্য অনেক পেশার মানুষ তা করেন না। তাদের উৎপাদিত ফসল শুধু গ্রামের চাহিদা পূরণ করে না, দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। সরকার যদি কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা, সহজ শর্তে ঋণ ও কৃষি উপকরণ সহায়তা নিশ্চিত করে, তাহলে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষি খাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবে।”

কুমিল্লা বার্ডের প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ মামুন ও ওয়ায়েস করুণীর তত্ত্বাবধানে গ্রাম সংগঠকদের মাঝে এই বীজ হস্তান্তর শেষে তারা বলেন, বার্ড সবসময় প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ, কৃষি প্রযুক্তি সহায়তা এবং উন্নত জাতের বীজ সরবরাহ করে আসছে। দেশের প্রতিটি কৃষক আবাদে আগ্রহী হলে বার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা।

অনুষ্ঠানে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং ছুপুয়া গ্রামকে একটি আধুনিক কৃষিগ্রাম হিসেবে গড়ে তুলতে বিশেষ এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

এসময় স্থানীয় কৃষক, গ্রাম সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষকরা উন্নত জাতের ধানের বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST